কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা দিক-নির্দেশনায় উপজেলার শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রদল নেতা বেলাল হোসেন মাছুম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রদল নেতা ফখরুল হাসান। শুক্রবার সন্ধ্যায় শ্রীপুর ইউনিয়নে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রীপুর ইউনিয়ন ছাত্রদল নেতা সফিউল বাশারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আবদুস সাত্তার, মোশারেফ হোসেন মহিন, রুবেল মিয়া, রবিউল হাসান রিয়াদ। শ্রীপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মনির হোসেনে সঞ্চালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।









