, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে অস্ত্রসহ সন্ত্রাসী সজিব আটক

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৬ ২০২১, ১৬:২২ | 875 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে অস্ত্রসহ সন্ত্রাসী নাজমুল হাসান সজিবকে আটক করেছে র‌্যাব। আটককৃত সজিব উপজেলার উজিরপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের আবদুল মতিনের পুত্র। তাঁর কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ৯ রাউন্ড গুলি, ২টি সুইস গিয়ার চাকু ও ১ টি মোটর সাইকেল জব্দ করা হয়। রোববার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি-২, কুমিল্লার অধিনায়ক মেজর তালকুদার নাজমুস সাকিব।
জানা গেছে, উপজেলার মিয়াবাজার এলাকায় শনিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি টিম। অভিযানকালে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী নাজমুল হাসান সজিবকে আটক করা হয়। দীর্ঘদিন যাবৎ সে চৌদ্দগ্রামসহ কুমিল্লার বিভিন্নস্থানে সন্ত্রাসী কার্যক্রম করে আসছে বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET