, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • চৌদ্দগ্রামে আলিম পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত




চৌদ্দগ্রামে আলিম পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০১ ২০২২, ১৬:৫৯ | 1233 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল ও অবসরপ্রাপ্ত শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মাদরাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র জি এম মীর হোসেন। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি, সাবেক দায়রা জজ আবুল কাশেমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী দুলাল মুহুরী, মাদরাসা পরিচালনা কমিটির দাতা সদস্য ভিপি জাহাঙ্গীর হোসেন, পৌরসভার কাউন্সিলর বদিউল আলম পাটোয়ারী, অভিভাবক সদস্য সাংবাদিক আবদুল জলিল রিপন, মাদরাসার অধ্যক্ষ মাওঃ একেএম শামছুদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক শাহ আলম মিয়াজী। মাদরাসার উপাধ্যক্ষ মাওঃ ইসমাইল হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল জলিল জুলু, চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা মাদরাসার অধ্যক্ষ মাওঃ আহছান উল্লাহ, বিদ্যুৎশাহী সদস্য তৌহিদুল ইসলাম, অভিভাবক সদস্য মিজানুর রহমান টিটু, পৌরসভা যুবলীগ নেতা আকতার হোসেন মোল্লা রতন, পৌরসভার ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মেহের উল্লাহ কাসেম, ব্যবসায়ী মজিবুল হক জাহিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET