, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • চৌদ্দগ্রামে এসবিএসএস’র উদ্যোগে হতদরিদ্রদের মাঝে নিত্য প্রয়োজনী সামগ্রী বিতরণ




চৌদ্দগ্রামে এসবিএসএস’র উদ্যোগে হতদরিদ্রদের মাঝে নিত্য প্রয়োজনী সামগ্রী বিতরণ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২২ ২০২২, ১৫:০৬ | 1027 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর ব্রাইট সোস্যাল সার্ভিসেস(এসবিএসএস) এর উদ্যোগে এতিম, অসহায় ও হতদরিদ্র ১২০ জন নারী-পুরুষের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও শতাধিক মানুষের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের পায়েরখোলা মজুমদার বাড়ির সামনে আয়োজিত অনুষ্ঠানে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও নগদ টাকা তুলে দেন সংস্থার নির্বাহী পরিচালক ফেরদৌস আহাম্মদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথদীঘি ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুন নবী ডিউক, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম মানিক ও ধোড়করা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হামিদুল ইসলাম মজুমদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে প্রতি বছরের ন্যায় এবারও এতিম, অসহায় ও হতদরিদ্র কর্মহীন দিনমজুর পরিবারের সদস্যরা নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও নগদ টাকা পেয়ে সোসাইটি ফর ব্রাইট সোস্যাল সার্ভিসেস এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET