কুমিল্লার চৌদ্দগ্রামে কারামুক্ত তিন যুবদল নেতাকে সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধিতরা হলেন; উজিরপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ খায়রুল আলম শাহআলম, সহ-প্রচার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ রুবেল মিয়া। সোমবার রাতে মিয়াবাজারস্থ বিএনপি কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন। উজিরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নুর মোহাম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম রানা সুজন, সহ-সভাপতি ডাঃ মোস্তফা কামাল, জাহাঙ্গীর আলম, আবদুল কাদের, সহ-সাধারণ সম্পাদক সোহেল রানা, অর্থ বিষয়ক সম্পাদক রবিউল হোসেন, আলমগীর হোসেন, উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি আহসান উল্লাহ, বলহরা ওয়ার্ড সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক মনির হোসেন, চান্দশ্রী ওয়ার্ড সাধারণ সম্পাদক মোশাররফ খন্দকার, জগমোহনপুর ওয়ার্ড সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম সেন্টু, মোঃ মানিক, শিবের বাজার ওয়ার্ড সাধারণ সম্পাদক আরিফুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত নির্বাচনের পূর্বে বিএনপির আন্দোলনে পুলিশ যুবদলের তিন নেতাকে গ্রেপ্তার করে। এরপর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার সার্বিক তত্বাবধানে গ্রেপ্তারকৃত তিন নেতা সম্প্রতি জামিনে মুক্তি লাভ করেন। অনুষ্ঠানে সংবর্ধিত তিন যুবদল নেতাসহ উপস্থিত নেতৃবৃন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ ধন্যবাদ জানান।









