১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১৮ ২০২৫, ১৯:৪৭ | 754 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ আবুল কাশেম (৫৫) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। সে উপজেলার শুভপুর ইউনিয়নের কটপাড়া গ্রামের করিম মিয়ার ছেলে।
সেনাবাহিনী ২৩ বীর চৌদ্দগ্রাম ক্যাম্প সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে আটককৃত মাদক ব্যবসায়ীর বাড়ী কটপাড়ায় যৌথ অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজা, ১টি মোবাইল ফোন ও নগদ কিছু টাকাসহ তাকে আটক করা হয়। পরে আটককৃত মাদকব্যবসায়ীকে চৌদ্দগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
সেনাাবাহিনী জানায়, মাদকের বিরুদ্ধে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলমান থাকবে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন জানান, সেনাবাহিনী অভিযান শেষে আটককৃত মাদক ব্যবসায়ী আবুল কাশেমকে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET