, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে গোয়ালঘরের তালা কেটে পাঁচটি গাভী চুরি, আতঙ্ক

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৭ ২০২৫, ১৩:২৫ | 884 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে সংঘবদ্ধ চোরচক্র গোয়াল ঘরের তালা কেটে পাঁচটি গাভী চুরি করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। পৌর এলাকার পাঁচরা গ্রামের মুক্তার বাড়িতে বুধবার ভোর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ শরীফ।
অভিযোগে উল্লেখ করা হয়, প্রতিদিনের মতো বুধবার রাত আনুমানিক দুইটার সময় শরীফ গোয়ালঘরে অস্ট্রেলিয়ান তিনটি গাভীন গাভী, তিনটি দুধের গাভী ও দুইটি বাছুরসহ আটটি গরুর খড় দিয়ে বাইরে তালা লাগিয়ে ঘুমিয়ে পড়েন। তিনি ভোর ৫টায় ঘুম থেকে উঠে দেখেন, গোয়াল ঘরের দরজার তালা ভেঙে চোরচক্র তিনটি গাভীন গাভী ও দুইটি দুধের গাভী নেই। পাঁচটি গাভীর আনুমানিক মূল্য ৬ লাখ ২০ হাজার টাকা। সম্প্রতি বিভিন্নস্থানে গরু চুরি বেড়ে যাওয়ায় কৃষকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
বুধবার রাতে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার মোঃ সানা উল্লাহ বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে’।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET