, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে টানা ৪০দিন জামায়াতে নামাজ পড়ে বাইসাইকেল পেলো ৩০ জন কিশোর




চৌদ্দগ্রামে টানা ৪০দিন জামায়াতে নামাজ পড়ে বাইসাইকেল পেলো ৩০ জন কিশোর

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০৯ ২০২১, ১৩:১৭ | 899 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায় করায় ৩০জন কিশোরকে বাইসাইকেলসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করেছে পশ্চিম ধনমুড়ী দ.পাড়া জামে মসজিদ কমিটি।

শুক্রবার বাদ আছর পূর্ব ঘোষনা অনুযায়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জনকে ৩টি বাইসাইকেল, ৪র্থ জনকে আর্কষনীয় পুরস্কার, ৫ম ও ৬ষ্ঠ অংশগ্রহণকারীকে ২টি পাঞ্জাবী এবং বাকী অংশগ্রহনকারী সকলকে একটি করে আকর্ষনীয় মগ উপহার দেওয়া হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি মাওলানা রফিক উল্লাহ’র সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মো. দিদার হোসেনের পরিচালনায় প্রধান মেহমান পুরস্কার তুলে দেন অত্র মসজিদের খতিব হাফেজ বশির আহম্মদ, পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাধারন সম্পাদক আব্দুল মালেক। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মো. এমরান হোসেন, ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন, মো এয়াকুব, মোঃ এয়াছিন, মোঃ মাহবুল হকসহ এলাকার বিভিন্ন শ্রেনী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের সদস্যবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET