, , ,

শিরোনামঃ-
  • হোম
  • হরেক-রকম
  • চৌদ্দগ্রামে দৃষ্টিপ্রতিবন্ধী কবি আমজাদ হোসাইনের ‘সোনার পাখি’ ছড়াগ্রন্থের মোড়ক উন্মোচন




চৌদ্দগ্রামে দৃষ্টিপ্রতিবন্ধী কবি আমজাদ হোসাইনের ‘সোনার পাখি’ ছড়াগ্রন্থের মোড়ক উন্মোচন

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৬ ২০২১, ১৬:২৯ | 957 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে দৃষ্টিপ্রতিবন্ধী কবি আমজাদ হোসাইনের ১৪তম প্রকাশনা ‘সোনার পাখি’ শিরোনামে ১ম শিশুতোষ ছড়াগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার দুপুরে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিপিএস সোর্সিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিক্ষানুরাগী শিহাব উদ্দিন মজুমদার। বিশিষ্ট ব্যাংকার খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাংবাদিক বেলাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক এএমআর লিটন মজুমদার, আলোকিত চৌদ্দগ্রামের নির্বাহী সম্পাদক এমরান হোসেন বাপ্পি, প্রভাষক বুলবুল, লেখক আমজাদ হোসাইন, সার্ভেয়ার সাইফুল ইসলাম, হাফেজ মর্তুজা মজুমদার, মোঃ খোরশেদ আলম, সংগীত শিল্পী নুরুল আলম প্রমুখ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘প্রতিবন্ধিত্ব কখনো সফলতার অন্তরায় নয়, বরং নিরলস প্রতেষ্টাই সাফল্যের চাবিকাঠি। জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী কবি আমজাদ হোসাইন ব্যক্তি জীবনে অনেক প্রতিবন্ধকতাকে জয় করে এ পর্যন্ত ১৪টি প্রকাশনা বের করেছেন। এই পরিস্থিতিতে পড়ালেখা শেষ করেছেন সর্বোচ্চ পর্যায়ে থেকে। তাকে নিয়ে ইতোপূর্বে বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাঁর এ অর্জন সমগ্র বাংলাদেশের সক্ষম, সুস্থ্য মানুষদের জন্য একটি শিক্ষা। এছাড়াও দৃষ্টিপ্রতিবন্ধী এবং অন্যান্য সমস্যায় আক্রান্ত মানুষদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেও মন্তব্য করেন বক্তারা’।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET