, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ২৯ ২০২২, ১২:৫২ | 878 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো; বেলাল হোসেনের ছেলে আবদুর রহমান ফাওয়াজ(৮) ও জালাল উদ্দিনের ছেলে আবদুল কাইয়ুম ফাহমিদ(৯)। তারা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই। দুই শিশুর মৃত্যুতে পুরো পরিবারসহ আত্মীয় স্বজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।
নিহত দুই শিশুর জেঠা মীর হোসেন বলেন, ফাওয়াজ ও ফাহমিদ স্কুল ছুটি শেষে গোসল করতে সবার অগোচরে বাড়ি থেকে বের হয়। আমরা কেউ জানতাম না। তাদের বাবা এবং আমরাসহ গ্রামের অনেক জায়গায় খোঁজাখুজি করেও তাদেরকে পাইনি। তারপর বাড়ির পাশের মসজিদের পুকুরের ঘাটে দু’জনের গেঞ্জি এবং প্যান্ট দেখতে পাই। এতে আমাদের সন্দেহ হলে পুকুরে নামার সাথে সাথেই আমার পায়ের সাথে মানুষের শরীরের স্পর্শ পাই। স্থানীয়দের সহায়তায় ডুব দিয়ে তুলে দেখি-দু’জন একে অপরকে জড়িয়ে ধরে আছে। তাদেরকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ফাহমিদের বাবা জালাল উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, সড়ক দুর্ঘটনায় আমার এক বন্ধুর মেয়ে মারা যায়। তাকে দেখতে গিয়ে ওইখানে দেরি হয়ে যায়। প্রতিদিন ফাহমিদ ও ফাওয়াজকে আমি নিজ হাতে গোসল করাই। আজ তারা নিজেরা গোসল করতে গিয়ে আমাদের দুই ভাইয়ের বুক খালি করে চলে গেল।
ফাওয়াজের বাবা বেলাল হোসেন বলেন, আমি চৌদ্দগ্রাম গিয়েছিলাম। আসতে দেরি হয়েছে। প্রতিদিন দুইজনকে স্কুল থেকে নিয়ে আসতাম। দুইজনকে একসাথে খাওয়াতাম। আজ কেন যে, চৌদ্দগ্রাম গেলাম নিজেও বুঝতে পারছি না। এ কথা বলেই তিনি অজ্ঞান হয়ে যান।
সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক হোসনেয়ারা বেগম বলেন, ফাওয়াজ ও ফাহমিদ দুইজনই আমার স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার তারা স্কুলে এসেছিল। ছুটি শেষে বাড়িতে গিয়ে গোসল করতে নেমে দুইজনই মারা যায়। বিষয়টি অত্যন্ত হৃদয় বিদারক।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ফাহমিদ ও ফাওয়াজ আপন চাচাতো-জেঠাতো ভাই। তারা সাঁতার জানতো না। বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে তাদের মৃত্যু হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET