, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে পিকআপ বোঝাই ১২৪ কেজি গাঁজা উদ্ধার

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৯ ২০২৩, ১৭:৫৬ | 869 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে পিকআপ বোঝাই ১২৪ কেজি গাঁজা উদ্ধার করেছে। সোমবার ভোরে উপজেলার শুভপুর ইউনিয়নের কাদৈর রাস্তা থেকে মাদকসহ পিকআপটি আটক করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা।
চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক আবদুল কুদ্দুসের নেতৃত্বে পুলিশের একটি টিম শুভপুর ইউনিয়নের কাদৈর এলাকায় জনৈক বাবুল মিয়ার বাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপর একটি নম্বরবিহীন একটি পিকআপ আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক কাদৈর গ্রামের কালামের ছেলে আরিফ ও হেলপার একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সবুজ পালিয়ে যায়। পরে পুলিশ তল্লাশী চালিয়ে গাড়ির পিছনে ত্রিপল দিয়ে ডাকা অবস্থায় ২৮টি পোটলায় থাকা ১২৪ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি মাদক মামলা করা হয়েছে।
জানা গেছে, কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম(বার) এর নির্দেশে, সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহার সার্বিক তত্ত্বাবধানে উপ-পরিদর্শক আবদুল কুদ্দুস, আবদুল মতিন ও সহকারী উপ-পরিদর্শক এমরান ভুঁইয়ার নেতৃত্বে পুলিশ চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে সম্প্রতি বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে। এসব ঘটনায় মাদক পাচারকারীদেরও আটক করেছে পুলিশ।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, মাদকসহ সামাজিক ব্যধির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET