, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৮ ২০২০, ১৯:৪৫ | 949 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে তাহমিনা আক্তার(২২) নামের এক প্রবাসীর স্ত্রী ও এক সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী সোহরাব উদ্দিনের স্ত্রী এবং পাশ্ববর্তী তেলিগ্রামে শাহজাহানের মেয়ে। লাশটি উদ্ধার শেষে মঙ্গলবার দুপুরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, প্রবাসী সোহরাব উদ্দিন সম্প্রতি দেশে আসে। পারিবারিক বিষয় নিয়ে সোমবার দুপুরে স্বামী-স্ত্রীর মাঝে বাকবিতন্ডার ঘটনা ঘটে। এরপর গৃহবধু তাহমিনা আক্তারের রহস্যজনক মৃত্যু হয়।
নিহত তাহমিনার পিতা শাহজাহান ও মাতা মনোয়ারা বেগম মঙ্গলবার সাংবাদিকদের নিকট অভিযোগ করেন, ‘তাহমিনা আক্তারকে স্বামী সোহরাব উদ্দিন হত্যা শেষে মুখে বিষ ঢেলে দেয়। এরপর চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে লাশ ফেলে রেখে সোহরাব উদ্দিনসহ অন্যান্যরা হাসপাতাল থেকে পালিয়ে যায়’।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এএসআই আবদুল মজিদ জানান, ‘খবর পেয়ে লাশটি উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই ঘটনাটি হত্যা না আত্মহত্যা বলা যাবে’।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET