, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে ফেনসিডিলসহ চট্টগ্রামের দুই সাংবাদিক আটক, বিশাল বহুল গাড়ি জব্দ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০৫ ২০২১, ১৫:০৩ | 827 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়ক বেরিকেড দিয়ে ১৫ বোতল ফেনসিডিলসহ একটি অনলাইন টিভি’র দুই সাংবাদিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি বিশাল বহুল প্রাইভেটকার জব্দ করা হয়। আটককৃতরা হলো; চট্টগ্রামের আগ্রাবাদের বাদামতলীর চেয়ারম্যান বাড়ির মোঃ আমিনের পুত্র তারেক আমিনী(৩০) ও ক্যামেরা পার্সন শেখ ফরিদুর আনোয়ারের পুত্র রাজিব আনোয়ার(৩২)। শনিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মনির হোসেন জানান, আটককৃত তারেক আমিনী ও রাজিব আনোয়ার প্রাইভেটকার(চট্টমেট্রো-গ-১৩-৫১৯৭) চালিয়ে শুক্রবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া থেকে চট্টগ্রাম যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা গোয়েন্দা পুলিশ জানতে পারে, তাদের গাড়িতে ফেনসিডিল আছে। গোয়েন্দা পুলিশ প্রাইভেটকারটি ধাওয়া করে চৌদ্দগ্রাম থানাকে অবগত করলে পুলিশ থানার সামনে বেরিকেড দিয়ে গাড়িটি তল্লাশী করে। তল্লাশীকালে একটি স্কুল ব্যাগের ভিতর রক্ষিত ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা বন্দর নগরী টেলিভিশন নামে একটি টেলিভিশনের সাংবাদিক। তাদের কাছ থেকে ওই টেলিভিশনের দুইটি আইডি কার্ড ও একটি ক্যামেরা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET