১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • চৌদ্দগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক পরিবার পেল বিএনপির উপহার




চৌদ্দগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক পরিবার পেল বিএনপির উপহার

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৭ ২০২৪, ১৯:৩৬ | 823 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার পক্ষ থেকে বাতিসা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক পরিবার পেল বিএনপির উপহার। শনিবার(৭ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে নেতৃবৃন্দ উপহার হিসেবে প্যাকেটভর্তি খাদ্য সামগ্রী মানুষের মাঝে হস্তান্তর করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাহাব উদ্দিন ফরায়েজী লাল্টু, সহ-সাধারণ সম্পাদক এনামুল হক ছুট্টু। বাতিসা ইউনিয়ন বিএনপির আহবায়ক হাবিব উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাতিসা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আজাদ পালোয়ান হিরণ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এ খায়ের মজুমদার, আবু বক্কর ছিদ্দিক, শাহাদাত হোসেন ফরায়েজী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জিএম সেলিম, ইউপি মেম্বার জসিম উদ্দিন, বাতিসা ইউনিয়ন যুবদলের আহবায়ক কামরুল ইসলাম ভুঁইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মুকুল, সদস্য সচিব শিপন খন্দকার, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কাজী ফরহাদ, সদস্য সচিব মোঃ সবুজ, যুবদল নেতা সাকিব চৌধুরী শরীফ, মোঃ মাসুম, মোঃ রানা, আকাশ, স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ ইউনুছ, বেলাল হোসেন, রিসান, ইসমাইল, মিরাজ, কাউসার, সোহাগ, মাহমুদ হোসেন সাগর, নুর নবী, শ্রমিকদল নেতা মানিক পাটোয়ারীসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও শ্রমিকদলের নেতাকর্মী।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET