নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবি সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চৌদ্দগ্রাম উপজেলার সকল ইউনিয়নে বিএনপির ‘পদযাত্রা’ উপলক্ষে প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ কামরুল হুদা।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মজুমদার মুক্তুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক এয়াছিন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আতিকুল হক, পৌর বিএনপির সদস্য সচিব হারুন অর রশীদ মজুমদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী, উপজেলা শ্রমিকদলের সভাপতি গাজী আবু বক্কর ছিদ্দিক, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খোরশেদ আলম, উপজেলা তাঁতীদলের সভাপতি হাজী ইব্রাহিম খলিল, উপজেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম দুলাল, সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন মেম্বার, শিক্ষা বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিতু, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আলী আহমেদ, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আবুল কালাম সওদাগর, পৌরসভা যুবদলের আহবায়ক মোঃ হাসান। উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন ও সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাশিনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দলিলুর রহমান, উজিরপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এমজি শাহ আলম পিন্টু, কালিকাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাঃ মীর আহম্মেদ মজুমদার, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবিব, শুভপুর ইউনিয়ন উত্তর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান, ঘোলপাশা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শফিকুর রহমান, মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির আহবায়ক ইউসুফ মজুমদার, সদস্য সচিব জালাল মোল্লা, কনকাপৈত ইউনিয়ন বিএনপির আহবায়ক নিজাম উদ্দিন মিয়াজী, বাতিসা ইউনিয়ন বিএনপির আহবায়ক হাবিব উল্যাহ, যুগ্ম আহবায়ক আবদুর রহিম ভুঁইয়া জসিম, আজাদ পলোয়ান হিরণ, চিওড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, গুণবতী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি শাহজাহান মিয়া, জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শহীদুল্লাহ খোকন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাশিনগর ইউনিয়নের ফরিদ উদ্দিন, এস এম রব মজুমদার, নুর হোসেন, মামুন মজুমদার, হুমায়ন কবির চৌধুরী, উজিরপুর ইউনিয়নের নুর মোহাম্মদ, মনির হোসেন, জালাল আহম্মেদ মজুমদার, শহীদুল ইসলাম, আমির হোসেন, হানিফ মিয়া, শুভপুর ইউনিয়ন দক্ষিণের সেলিম মুহুরী, রিপন মিয়া, মোঃ সেলিম, ঘোলপাশা ইউনিয়নের অধ্যাপক মোস্তফা কামাল, ওমর ফারুক, রিয়াজ উদ্দিন, সাইফুল ইসলাম, মুন্সিরহাট ইউনিয়নের মাওলানা জিয়াউর রহমান, মাহবুবুর রহমান, ফরিদ উদ্দিন, কাজী শাহ আলম, কাজী রিপন, জসিম উদ্দিন, কামাল উদ্দিন, মোঃ ইয়াকুব, জাফর আহম্মেদ, কনকাপৈত ইউনিয়নের মোঃ ইয়াসিন মোল্লা, আমান উল্যাহ, খালেদ সাইফুল্লাহ বাচ্চু, আবুল কাশেম, বাতিসা ইউনিয়নের শাহাদাত হোসেন, সুমন আহমেদ, কামরুল ইসলাম, আবদুর রহমান, আনোয়ার হোসেন ডেভিড, মোঃ মাসুম, মোঃ রানা, তাফসিন, চিওড়া ইউনিয়নের আশিক চৌধুরী, গুণবতী ইউনিয়নের সফিকুর রহমান স্বপন, নাসির ভুঁইয়া ও জামাল খন্দকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।









