কুমিল্লার চৌদ্দগ্রামে মোবাইল ফোনে প্রেমের সূত্রে ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক যুবতীকে ধর্ষনের ঘটনায় গতকাল রবিবার বিকেলে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করেছে ধর্ষিতার মা। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শাতাদাত হোসেন রিশাদ (২০) কে গ্রেফতার করেছে। আটক কৃত রিশাদ উপজেলার পৌরসভার ৩নং ওয়ার্ডের শ্রীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে। চৌদ্দগ্রাম থানার ওসি তদন্ত শুভরঞ্জন চাকমা জানান, উপজেলার মুন্সিরহাটের ছোটখীল গ্রামের এক যুবতীকে সাথে আটক কৃত শাহাদাত হোসেন রিশাদের সাথে মোবাইল ফোনে গত ১৫ দিন আগে পরিচয় হয়। এর সূত্রে ধরে রিশাদ ঐ যুবতীকে গত ৯ অক্টোবর কৌশলে রিশাদের চাচাত ভাইয়ের ঘরে নিয়ে এসে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধীক বার ধর্ষণ করে। পরবর্তীতে যুবতীকে বিয়ে না করে তাল বাহানা করে বাড়িতে পাঠিয়ে দিলে রবিবার বিকেলে যুবতীর মা চৌদ্দগ্রাম থানায় ধর্ষণ মামলা দায়ের করিলে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক শাহাদাত হোসেন রিশাদ কে গ্রেফতার করে।









