, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে মাদরাসায় ফলাফল প্রকাশ ও প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা




চৌদ্দগ্রামে মাদরাসায় ফলাফল প্রকাশ ও প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ২৮ ২০২৩, ১৪:৫৭ | 803 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের সোনাপুর বাইতুল হাকিম মসজিদ কমপ্লেক্স নূরানী মাদরাসার বার্ষিক ফলাফল, অভিভাবক সমাবেশ ও প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের আমির মাওলানা সাইয়্যেদ রাশীদুল ইসলাম জাহাঙ্গীর। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার মাদরাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সিরাজুল ইসলাম ফরায়েজীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বসকরা ইসলামিয়া আলিম মাদরাসার সহ-সুপার মাওলানা মোবারক হোসেন, বসন্তপুর ইসলামিয়া আলিম মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আবদুল মান্নান, এডভোকেট নাজমুল হাসান, ছাত্রনেতা বেলায়েত হোসেন, অভিভাবক সাইফুল ইসলাম রুবেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাইতুল হাকিম মসজিদ কমপ্লেক্স নূরানী মাদরাসার প্রধান শিক্ষক বেলাল উদ্দিন মজুমদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক এম এ আলম, শাহীন আলম, মাদরাসার শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে বাইতুল হাকিম মসজিদ কমপ্লেক্স নূরানী মাদরাসার প্রধান শিক্ষক বেলাল উদ্দিন মজুমদারকে বিদায়ী সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET