, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • চৌদ্দগ্রামে মুন্সিরহাট ইউনিয়ন মৎস্যজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত




চৌদ্দগ্রামে মুন্সিরহাট ইউনিয়ন মৎস্যজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১২ ২০২২, ১৬:১২ | 980 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নে জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন। প্রধান বক্তা ছিলেন উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক মোঃ আবদুর রাজ্জাক রাজু। মুন্সিরহাট ইউনিয়ন মৎস্যজীবি দল নেতা মোঃ মনোহর আলী সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম সওদাগর, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, উপজেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া, যুগ্ম আহবায়ক আবদুল মালেক আর্মি, শহিদ মিয়া, জাহাঙ্গীর হোসেন, মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুর রহমান, উপজেলা মৎস্যজীবি দলের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান মাহফুজ, সাংবাদিক মাঈন উদ্দিন মাসুদ, আনোয়ার হোসেন, আবদুল মতিন বিডিআর, পৌর যুবদল আনোয়ার হোসেন মানিক, উপজেলা মৎস্যজীবি শাহ আলম মেম্বার, ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক কাজী রিপন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক কবির হোসেন, যুবদল নেতা রাজ্জাক, মোঃ রিয়াজ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শফিকুর রহমান মজুমদার। মুন্সির হাট ইউনিয়ন মৎস্যজীবি দল নেতা মোঃ হিরণ মিয়ার পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা শাওন, সাব্বির, আসিফ, রবিন, ফয়সালসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মৎস্যজীবি দল ও তাঁতী দল ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলন শেষে মোঃ মনোর আলীকে সভাপতি ও মোঃ হিরণ মিয়াকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট মুন্সিরহাট ইউনিয়ন মৎস্যজীবি দলের কমিটির অনুমোদন দেয়া হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET