, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • চৌদ্দগ্রামে শুভপুর উত্তর ও দক্ষিণ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত




চৌদ্দগ্রামে শুভপুর উত্তর ও দক্ষিণ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৩ ২০২২, ২১:২৪ | 901 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার নির্দেশনায় ও পরামর্শক্রমে চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর উত্তর ও দক্ষিণ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের ১নং যুগ্ম আহবায়ক আবুল হাসনাত মোঃ জুবায়ের।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রিপন মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আমিনুল ইসলাম মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, যুগ্ম আহবায়ক এম এ খায়ের মজুমদার, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আবুল হাসেম, মোঃ মোস্তাফিজুর রহমান রিপন, নূর মোহাম্মদ, দেলোয়ার হোসেন মজুমদার মাছুম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম নবাবজাদা, উপজেলা যুবদলের সদস্য আলমগীর হোসেন,ওয়াসিম রানা সুজন, কামরুল ইসলাম, হানিফ মিয়া, শুভপুর ইউনিয়ন যুবদল নেতা মোঃ সেলিম মিয়া, মোঃ শাজাহান, মোঃ আবুল হাসেম, উপজেলা ছাত্রদল নেতা ফখরুল হাসান ও মোঃ সবুজ প্রমুখ।
সম্মেলন শেষে শুভপুর উত্তরে ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম মজুমদারকে আহবায়ক ও মোঃ শাহজাহান মিয়াকে সদস্য সচিব করে ৩১ সদস্য ও দক্ষিণে মোঃ রিপন মিয়াকে আহবায়ক ও সেলিম মিয়াকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET