, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে সাড়ে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক




চৌদ্দগ্রামে সাড়ে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০১ ২০২২, ১৬:৫৬ | 1198 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে সাড়ে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী পিন্টু মিয়াকে আটক করেছে পুলিশ। পিন্টু মিয়া উপজেলার মিয়াবাজার অঞ্চলের জামপুর গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে। মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার সিনিঃ সহকারী পরিচালক আশরাফুজ্জামান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে মিয়াবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সাড়ে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী পিন্টু মিয়াকে আটক করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধান ও আটককৃত মাদক ব্যবসায়ী পিন্টু মিয়াকে জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET