, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে সীমানা প্রাচীর নিয়ে বিরোধে হামলা-লুটপাট, গ্রেফতার ১

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৯ ২০২০, ১৯:১০ | 868 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 কুমিল্লার চৌদ্দগ্রামে সীমানা প্রাচীর দখল নিয়ে বিরোধের জের ধরে অতর্কিত হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় হারুনুর রশীদ নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হারুন উপজেলার গুণবতী ইউনিয়নের দশবাহা গ্রামের মৃত মকবুল আহমদের ছেলে। মঙ্গলবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দশবাহা গ্রামের আকতার হোসেনের সাথে হারুনুর রশীদ গংয়ের জায়গা সংক্রান্ত বিরোধ চলছিল। এনিয়ে উভয় পক্ষের মধ্যে প্রায় বাকবিতন্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে শুক্রবার রাতে পূর্ব পরিকল্পিতভাবে হারুনুর রশীদ গং দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আকতার হোসেনের পরিবারের উপর হামলা চালায়। হামলায় আকতার হোসেন ও তাসলিমা আক্তার আহত হন। এক পর্যায়ে হামলাকারীরা আকতার হোসেনের ঘরের সাড়ে ছয়লাখ টাকা মূল্যের জিনিসপত্র ভাংচুর, একটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ ও দশ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়ে যায়। এ ঘটনায় আকতার হোসেন বাদি হয়ে হারুনুর রশীদসহ ছয়জনকে আসামী করে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET