১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় হেলপারসহ নিহত ২

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৪ ২০২১, ১৬:০৮ | 901 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মাছ বোঝাই পিকআপে থাকা দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন; পিকআপের হেলপার রাজশাহীর বাগমারা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের হামিদ আলীর পুত্র ফয়সাল(২০) ও মাছ বহন সহযোগী একই গ্রামের আবদুস সাত্তারের পুত্র হাবিবুর রহমান(৩৮)। বৃহস্পতিবার বিকেলে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আইয়ুব হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা এলাকায় চট্টগ্রামমুখী মাছ বোঝাই একটি পিকআপ দাঁড়িয়ে থাকা অপর একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে পিকআপের সামনে থাকা হেলপার ফয়সাল ও পিছনে থাকা মাছ বহন সহযোগি হাবিবুর রহমান নিহত হন। তবে পালিয়ে যায় পিকআপের চালক। খবর পেয়ে মিয়াবাজার হ্ইাওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার শেষে ফাঁড়িতে নিয়ে যায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET