১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৫ ২০২১, ১৭:৫২ | 924 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি এলাকায় সোমবার সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত ও হেলপার আহত হয়েছেন। নিহত চালকের নাম আবু তাহের। তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার চর দেহুন্দা গ্রামের উত্তর পাড়ার সিরাজ মিয়ার পুত্র আবু তাহের। আহত হেলপার জসিম উদ্দিন ভোলা সদর উপজেলার শিবপুর গ্রামের ইউনুছ মিয়ার পুত্র। সোমবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোঃ রায়হান।
তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘি এলাকায় সোমবার দুপুরে ঢাকামুখী লরিকে পিছন থেকে ধাক্কা দেয় মালবাহী পিকআপ(ঢাকামেট্রো-খ-১৮-৩১৫৩)। এতে পিকআপের সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে গুরুতর আহত হন পিকআপ চালক আবু তাহের ও হেলপার জসিম উদ্দিন। আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক আবু তাহেরকে মৃত ঘোষণা করেন। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার শেষে হাইওয়ে ফাঁড়িতে নিয়ে যায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET