, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত




চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ৩১ ২০২১, ২২:৩৮ | 888 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে মঙ্গলবার দুপুরে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর হোসেন নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ সময় সোহাগ নামে তার অপর বন্ধু আহত হয়েছে। নিহত জাহাঙ্গীর উপজেলার শ্রীপুর ইউনিয়নের পশ্চিম পদুয়া গ্রামের আবদুল খালেকের ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।
জানা গেছে, নিহত জাহাঙ্গীর মঙ্গলবার দুপুরে তার ফুফাতো ভাই সোহাগসহ মোটর সাইকেল যোগে কুমিল্লায় যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের উপজেলার মিয়াবাজার নামকস্থানে পৌঁছলে পিছন থেকে অজ্ঞাতনামা লরি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় জাহাঙ্গীর ও তার ফুফাতো ভাই সোহাগ মহাসড়কের উপর পড়ে থাকলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর হোসেনকে মৃত ঘোষণা করে।
শ্রীপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহজালাল মজুমদার জানান, জাহাঙ্গীর গত ৬ মাস আগে সৌদি থেকে ছুটিতে দেশে আসেন। কুমিল্লায় আত্মীয়ের বাসায় যাওয়ার সময় মিয়াবাজারে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। জাহাঙ্গীর এক ছেলে ও এক মেয়ের জনক বলেও তিনি জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET