, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ২০ ২০২৩, ১৮:৪৩ | 791 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে প্যাকেটভর্তি ২০ কেজি গাঁজাসহ মোঃ রায়হান নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার বাতিসা ইউনিয়নের দূর্গাপুর গ্রামের শাহিন মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ আলমগীর।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে থানার এসআই আলী আশ্রাফ জুয়েল, এএসআই ইসমাইল ও মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল ভুঁইয়া বাড়ির সামনে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে মাদক ব্যবসায়ী রায়হানকে ২০ কেজি গাঁজাসহ আটক করতে সক্ষম হয়। তাঁর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা শেষে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET