সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপির নির্দেশনায় চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগ নেতা মিজানুর রহমান ব্যক্তিগত অর্থায়নে পৌর এলাকার ৯নং ওয়ার্ডের গরীব, অসহায় ও কর্মহীন ২২০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছে।
মঙ্গলবার উপহার সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক তমিজ উদ্দিন তনু, আ’লীগ নেতা আবুল কাশেম, আবদুল হাকিম লাতু, যুবলীগ নেতা আজাদ হোসেন ননা, আলী হাকিম মামুন, তাজুল ইসলাম, মোঃ মামুন, জামাল হোসেন, দেলোয়ার হোসেন দেলু, মোঃ খলিল, জসিম উদ্দিন, সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন, আকতার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অসহায় ও কর্মহীন পরিবারের সদস্যরা উপহার সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
Please follow and like us:









