, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপি’র ৫৫ সদস্যের আহবায়ক কমিটি গঠিত হারুন আহবায়ক ও দুলাল সদস্য সচিব




চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপি’র ৫৫ সদস্যের আহবায়ক কমিটি গঠিত হারুন আহবায়ক ও দুলাল সদস্য সচিব

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১৯ ২০২৩, ২১:৫৬ | 1039 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লা চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা এবং সে সাথে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ১৯জুলাই বিষয়টি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিন ও সদস্য সচিব হাজী জসিম উদ্দিন জসিমের স্বাক্ষরিত প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। জানা যায়, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির কার্যক্রমকে গতিশীল করার লক্ষে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সে সাথে মো.হারুন অর রশিদ মজুমদারকে আহ্বায়ক এবং মো. শরিফুল ইসলাম দুলালকে সদস্য সচিব করে ৫৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। অভিনন্দন ও কৃতজ্ঞতা : চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক মো.হারুন অর রশিদ মজুমদার এবং সদস্য সচিব মো. শরিফুল ইসলাম দুলাল এক বিবৃতিতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিন ও সদস্য সচিব হাজী জসিম উদ্দিনকে আন্তরিক ধন্যবাদ জানান তাদের কমিটিকে অনুমোদন করার জন্য। একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার প্রতি। নেতৃবৃন্দ বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত বর্তমান চলমান সরকার বিরোধী এক দফার আন্দোলন চৌদ্দগ্রাম পৌরসভায় সর্বাত্মক পালন করে স্বৈরাচারী হাসিনা সরকারকে বিদায় করা হবে ইনশাআল্লাহ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET