২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • ছাগলনাইয়ায় প্রধানমন্ত্রীর উপহার ট্যাব পাচ্ছে ১৮০ শিক্ষার্থী 




ছাগলনাইয়ায় প্রধানমন্ত্রীর উপহার ট্যাব পাচ্ছে ১৮০ শিক্ষার্থী 

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : মার্চ ২৯ ২০২৩, ২৩:৪৮ | 927 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

 

 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত জনশুমারি ও গৃহগণনা ২০২২ প্রকল্পের অধীনে স্মার্ট নাগরিক গঠনেরর লক্ষ্যে নবম ও দশম শ্রেনীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ট্যাব উপহার দেয়া হচ্ছে। ছাগলনাইয়া উপজেলাধীন ২৯ টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৮০ জন মেধাবী শিক্ষার্থী প্রধানমন্ত্রীর ট্যাব উপহার পাবে বলে জানিয়েছেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আবুবকর ছিদ্দিক। বুধবার (২৯ মার্চ) ছাগলনাইয়া উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে অনুষ্ঠিত ট্যাব বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে ছয় স্কুলের ৬৪ জন শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করা হয়। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ট্যাব বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। উপজেলা পরিসংখ্যান অফিসার আবুবকর ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, উপজেলা কৃষি কর্মকর্তা সাফকাত রিয়াদ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET