বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে ছাগলনাইয়া পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বর্ধিত সভা হিছাছরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। পৌর ৩ নং আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারী খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাষ্টার রহিম উল্যাহর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছাগলনাইয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাষ্টার আবুল কালাম, ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াস হোসেন সোহাগ, স্থানীয় পৌর কাউন্সিলর কাজী নুরুল আলম, জাহানারা বেগম, ফেনী জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান। এসময় ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:









