১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • ছাগলনাইয়ার ইমাম মোয়াজ্জেমরা নিজাম হাজারী এমপির পক্ষ থেকে পেলেন উপহার




ছাগলনাইয়ার ইমাম মোয়াজ্জেমরা নিজাম হাজারী এমপির পক্ষ থেকে পেলেন উপহার

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : মে ০৬ ২০২০, ২১:০৫ | 1259 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফেনীর সকল উপজেলার ইমাম মোয়াজ্জেমদের জন্য ইফতার ও খাদ্য সামগ্রী উপহার হিসেবে পাঠিয়েছেন ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি। বুধবার (৬ মে) বিকেলে ছাগলনাইয়া উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে নিজাম হাজারী এমপির পাঠানো উপহার সামগ্রী  ইমাম মোয়াজ্জেমদের মাঝে বিতরণ করেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক  মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। উপজেলার পাঁচ শতাধিক ইমাম মোয়াজ্জেমদের মাঝে এ উপহার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক মানিক, মহামায়া ইউপি চেয়ারম্যান গরিবশাহ হোসেন চৌধুরী বাদশা, রাধানগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মান্না,  উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক আবদুল বাকি শিমুল চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াছ হোসেন সোহাগ, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার সহ বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET