ছাগলনাইয়া পৌরসভাধীন দক্ষিণ সতর নদীর কূল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ১০৬ জন শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়। স্থানীয়দের আর্থিক সহযোগিতায় শিক্ষার্থী এ স্কুল ড্রেস প্রদান করা হয়েছে বলে জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকেল ৪ টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন হয়।

বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোঃ সামছুল হক ভূঞাঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। প্রধান অতিথির বক্তব্যে সোহেল চৌধুরী শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, এ স্কুলে যেসকল শিশুরা পড়ালেখা করছে তারা আমাদের ভবিষ্যত তাই শিক্ষার্থীদের নিজের সন্তান মনে করে আদর সোহাগ ও যত্নের সাথে পড়াবেন। শিশুদের অবহেলা করবেন না এবং নিজ নিজ দায়িত্বে অবহেলা করবেননা। তিনি বলেন, দায়িত্ব অবহেলা করা মানে সরকারকে ফাঁকি দেয়া। সরকারী বেতন খেয়ে যারা কাজে ফাঁকি দিবেন তাদের বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নিতে বাদ্য হব।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও তরুণ সমাজ সেবক নজরুল ইসলাম মজুমদার বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ মোস্তফা কামাল, সহকারী শিক্ষা অফিসার মোঃ শাহ আলম ও আবদুল গনি, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোস্তফা।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশ্রাফ আলী ভূঞাঁর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্ত প্রধান শিক্ষক কফিল উদ্দিন মাহমুদ। এসময় অন্যান্য মাঝে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের দাতা সদস্য কামাল উদ্দিন মিয়াজী, পৌর কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারী খোকন, আলেয়া বেগম মনজু, ছাগলনাইয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন সোহাগ, ছাগলনাইয়ার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, মহামায়া ইউনিয়ন আ’লীগের সভাপতি শাহজাহান মিনু, অভিভাবক সদস্য বৃন্দ, সহকারী শিক্ষক বিবি হাফসা, আসমা আক্তার, উপজেলা যুবলীগের সহ সভাপতি রহমত উল্যাহ ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মির্জা জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আশিক একরাম রাব্বী, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন









