১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • ছাগলনাইয়ার পুর্বহরিপুর গ্রামে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারালো তিন পরিবার




ছাগলনাইয়ার পুর্বহরিপুর গ্রামে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারালো তিন পরিবার

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : এপ্রিল ২০ ২০২০, ১৫:৩১ | 1071 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আজ সোমবার (২০) সকাল সাড়ে ১০ ঘটিকার সময় রান্না ঘরের চুলার আগুন থেকে আগুনের সুত্রপাত হয়ে অসহায় তিন পরিবারের বসতঘর পুঁড়ে ছাই হয়ে যায়। এতে ঘরের সকল আসবাবপত্র সহ নগদ টাকা এবং খাদ্য সামগ্রীও পুঁড়ে ছাই হয়েছে। ঘটনাটি ঘটেছে ছাগলনাইয়া উপজেলাধীন ৬ নং পাঠাননগর ইউপির পুর্ব হরিপুর গ্রামের আনামিয়া কেরানী বাড়ীতে। আগুনে ক্ষতিগ্রস্থরা হলেন, সালেহা খাতুন, মোঃ হারুন ও মোঃ সেলিম। আগুন লাগার সংবাদ পেয়ে ছাগলনাইয়া ফায়ারসার্ভিস অফিসের দমকলকর্মীরা এসে আগুন নির্বাপনের চেষ্টা করলেও ততক্ষণে আগুনে সব পুঁড়ে ছাই হয়েযায়। বেলা ১ টার পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্থ তিন পরিবারের সদস্যদের মাঝে চাল, ডাল, তেল সহ শুকনো খাবার সামগ্রী বিতরণ করেন উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব। এসময় তিনি সাংবাদিকদের জানান, আগুনের লেলিহান দেখে স্থানীয় যুবক ভাইয়েরা এগিয়ে এসে আগুন নির্বাপনের চেষ্টা না করলে আশপাশের ঘরগুলোতেও আগুন ছড়িয়ে পড়তো। ক্ষতিগ্রস্থ পরিবারের পুরুষরা রাজমিস্ত্রীর কাজ করে এবং মহিলারা কুটির শিল্পের কাজ করে সংসার চালায়।  এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্থ তিনটি পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয় বিত্তবানদের আহবান জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET