, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • ছাগলনাইয়ার বাঁশপাড়ায় ব্যাডমিন্টন টুর্ণামেন্টে সোহেল চৌধুরী-মাদক বিরুধী যুদ্ধে আমাদের জয়ী হতে হবে




ছাগলনাইয়ার বাঁশপাড়ায় ব্যাডমিন্টন টুর্ণামেন্টে সোহেল চৌধুরী-মাদক বিরুধী যুদ্ধে আমাদের জয়ী হতে হবে

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৮ ২০২০, ০১:৩৮ | 1236 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাঁশপাড়া F-16 কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২০ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সোহেল চৌধুরী বলেন, যারা খেলাধুলায় জড়িত থাকা তারা মাদকের সাথে সম্পৃক্ত থাকতে পারেনা। একটি জাতীকে ধ্বংস করতে মাদকই যথেষ্ট। তাই আমাদের লক্ষ রাখতে হবে যে, সমাজের যুবকরা যাতে মাদকাসক্ত না হয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবয়নের লক্ষে আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধে নেমেছি। এ যুদ্ধে আমাদের জয়ী হতে হবে। বাঁশপাড়া গ্রামের বিভিন্ন স্থানে মাদক বিক্রি হচ্ছে উল্লেখ্য করে সোহেল চৌধুরী স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে বলেন, কোথায় এবং কারা এ এলাকায় মাদক কারবারির সাথে জড়িত তা আমাদের অবহিত করুন। ৪৮ ঘন্টার মধ্যে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারী) বাঁশপাড়া তহসিলদার বাড়ীর আঙ্গিনায় রাত ৯ টায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব’র সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আশিক একরাম রাব্বীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদ’র চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। উদ্বোধল হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার। প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার।

এসময় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোস্তফা, সহ সভাপতি মোঃ শাহ আলম, উপজেলা ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াছ হোসেন সোহাগ, উপজেলা যুবলীগের সহ সভাপতি রহমত উল্যাহ ভুইয়া, যুবলীগ নেতা একরাম হোসেন, জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জমির উদ্দিন বাবু, পাঠাগার বিষয়ক সম্পাদক তারেক, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আউয়াল হোসেন পারভেজ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন অভি, ছাগলনাইয়া শেখ ফজলুল হক মনি স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোঃ এনায়তচউল্যাহ ফরায়েজী, পৌর ছাত্রলীগ’র সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ ননি, ছাগলনাইয়া সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি হানিফ ভুইয়া সহ আয়োজক কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

টুর্ণামেন্টের শিরোপা জয়ী দল মমতা ডায়াগনস্টিক ক্লাব এবং রানার্স আপ দল কেসিনো সেভেন সেভেন। এছাড়াও তৃতীয় স্থান অর্জনকারী দল ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাব।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET