২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • ছাগলনাইয়ায় অটো পাশের দাবিতে এসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ




ছাগলনাইয়ায় অটো পাশের দাবিতে এসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০২ ২০২১, ২৩:০৫ | 1108 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস জনিত কারনে পিএসসি জেএসসি ও এইচএসসি ও সমমানের সার্টিফিকেট পরীক্ষাসহ সকল শ্রেনীর শিক্ষার্থীদের অটো পাশ ঘোষণা করেছে সরকার। এবার অটো পাশ চায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরাও। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে এসএসসি পরীক্ষা না নিয়ে অটো পাশ ঘোষণা ও করোনা ভেকসিন পাওয়ার দাবিতে ছাগলনাইয়া পৌর শহরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলার বিভিন্ন  মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে দাবি পুরণে শূন্য রেখায় সমবেত হয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত করে জনপদ। করোনাকালীন এগারো মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর সংক্ষিপ্ত সিলেবাস নির্ধারণ করে হঠাত পরীক্ষা নেয়ার ঘোষণা অযুক্তিক দাবি করে আন্দোলনকারী শিক্ষার্থীরা স্লোগান তুলে ‘ফিরিয়ে দাও এগারো মাস নইলে দাও অটো পাশ। এছাড়াও সরকার ১৮ বছরের কম বয়সিদেরও করোনা ভেকসিন দিবে হবে দাবি করে শিক্ষার্থী শিহাবুল ইসলাম বলে, করোনা ভাইরাসের সংক্রমণ এখনো কমেনি অথচ আমরা পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে হবে এটা আমাদের উপর অবিচার করা হচ্ছে। তার অভিযোগ, শিক্ষামন্ত্রী ডঃ দীপু মনি ঘরে বসেই করেনা আক্রান্ত হয়েছেন আর আমরা করোনার মহামারিতে পরীক্ষা যেহেতু দিতে হবে আমাদেরও ভেকসিন দেয়ার প্রয়োজন। এসময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা স্লোগান তুলে, শিক্ষামন্ত্রী করে কি খায় দায় ঘুমায় কি? পরে বিক্ষোভকারীরা ছাগলনাইয়া ফেনী রুটে অবস্থান করে যানচলাচলে বাধা দেয়ার চেষ্টা করলে পুলিশ বক্সে অবস্থানরত ছাগলনাইয়া থানার পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET