ছাগলনাইয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১ টায় ছাগলনাইয়া উপজেলা প্রশাসন’র আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। এসময় ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়া, পৌর মেয়র এম মোস্তফা, থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ, উপজেলা জাসদ’র সভাপতি আবদুল হাই মেম্বার, পাঠাননগর ইউপির চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, মহামায়া ইউপির চেয়ারম্যান গরিবশাহ হোসেন চৌধুরী বাদশা, রাধানগর ইউপির চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব, শুভপুর ইউপির চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম, ঘোপাল ইউপির চেয়ারম্যান আজিজুল হক মানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ফরহাদ লতিফসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সম্প্রতি সময়ে ছাগলনাইয়ায় একাধিক ডাকাতির ঘটনা সংগঠিত হওয়া ঘটনার সাথে জড়িতদের দ্রুত খোঁজে বের করে আইনের আওতায় আনার জন্য আহবান জানানো হয়। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে সকল গরু-ছাগলের হাট ইজারা দেয়া হয়েছে যেখানে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার পরিচালনা করার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়। এছাড়াও ঈদুল ফিতর উদযাপনে জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে থানা প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।
Please follow and like us:









