, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • ছাগলনাইয়ায় আ’লীগের নির্বাচনী জনসভায় আলাউদ্দিন নাছিম : আরেকবার নৌকায় ভোট দিন




ছাগলনাইয়ায় আ’লীগের নির্বাচনী জনসভায় আলাউদ্দিন নাছিম : আরেকবার নৌকায় ভোট দিন

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : নভেম্বর ০৪ ২০১৮, ১৯:৩২ | 864 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
ছাগলনাইয়া উপজেলা আ’লীগের উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশাল জনসভার আয়োজন করা হয়। রোববার (৪ নভেম্বর) দুপুর ২ টা থেকে ছাগলনাইয়া পৌর শহরের জমদ্দার বাজারে লাখো মানুষের উপস্থিতিতে শেষ হয় এ জনসভা। উপজেলা আ’লীগের সভাপতি সামছুদ্দিন আহমেদ বুলু মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাছিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী।
প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দিন আহমেদ নাছিম বলেন, বাংলাদেশের উন্নয়নকে অব্যাহত রাখতে শেখ হাসিনার নৌকা মার্কায় আরেকবার ভোট দিয়ে নির্বাচিত করুন। বাংলাদেশের রাজনীতি দুইটি অংশে ভাগ ছিলো।আওয়ামীলীগ ও বিএনপি। কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনীতি দেখে আমরা বুজেছি বিএনপি নামক দলটির মৃত্যু হয়েছে। তিনি বলেন, বিএনপিতে খালেদা জিয়ার মাথা কেটে ডাঃ কামালের মাথা বসানো হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন হাজারী এমপি বলেন, বেগম খালেদা জিয়া নির্বাচন করার ক্ষমতা হারিয়েছে এতিমের টাকা আত্মসাৎ করে। আগের দিন শেষ এখন ফেনী-১ নৌকার ঘাটি। তিনি বলেন ফেনী-১ আসনে নৌকার প্রার্থীকে জয়ী নাকরে মাঠ ছাড়বোনা। তিনি আলাউদ্দিন আহমেদ নাছিমকে ফেনী-১ আসন থেকে নির্বাচন করার আহবান জানান।
ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল চৌধুরী তার বক্তব্যে বলেন, আলাউদ্দিন আহমেদ নাছিম ও নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে আমরা ফেনী জেলা আ’লীগ ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে নৌকার প্রার্থী জয়ী করে প্রধান মন্ত্রীকে এ আসনটি উপহার দিবোই।
এসময় বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম, জেলা মহিলা আ’লীগের সভানেত্রী সংরক্ষিত মহিলা আসন ফেনী সদর জাহানারা বেগম সুরমা, জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, জেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মীর আবদুল হান্নান, জেলা আ’লীগের সদস্য শেখ আবদুল্লাহ, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন বুলবুল, উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব,উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার, সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফা, পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফরিদ উদ্দিন পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার, সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল,উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন,উপজেলা কৃষকলীগে সাধারণ সম্পাদক আবদুল হাই ভুইয়া প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলীম, জেলা আ’লীগে শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন মজুমদার, ফেনী জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, সাধারণ সম্পাদক বাবু শুসেন চন্দ্র শীল, পরশুরাম পৌর মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জজ সহ কেন্দ্রীয় আ’লীগ, জেলা আ’লীগ ও ছাগলনাইয়া উপজেলা আ’লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET