ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদারের ব্যক্তিগত তহবিল থেকে দলীয় নেতাকর্মী ও দুঃস্থ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে স্থানীয় গোল্ডেল স্পুন রেস্টুরেন্টে এ ঈদ সামগ্রী বিতরণ করেন ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার। এসময় তিনি জানান, করোনা পরিস্থিতিতে আমার দলীয় নেতাকর্মী ও পাঁচ শতাধীক অসহায় পরিবারের সদস্যদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
Please follow and like us:









