১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ছাগলনাইয়ায় জাতীয় ভিটমিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জানুয়ারি ০৬ ২০২০, ১৭:৫৬ | 1194 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

৬ থেকে ১১ মাস ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের আগামী ১১ জানুয়ারী সারাদেশে একযোগে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে। জাতীয় এ ক্যাম্পেইনটি ছাগলনাইয়াতেও যথাযথ ভাবে সম্পন্ন করা লক্ষ্যে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সোমবার (৬ জানুয়ারী) সকাল ১১ টায় অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। প্রধান অতিথির বক্তব্যে সোহেল চৌধুরী বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলাকালিন একটি শিশুও যাতে ভিটামিন খাওয়ানো থেকে বঞ্চিত না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্যাম্পেইনে সবাই সবার অবস্থান থেকে সঠিক দায়িত্ব পালন করে এ ক্যাম্পেইনটি সার্থক করতে হবে। তিনি আরো বলেন, স্বাস্থ্য সেবাই বাংলাদেশ এশিয়া মহাদেশে অভুতপূর্ব উন্নতি করেছে। ডাঃ চম্পা কুন্ড’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়া, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন। অনুষ্ঠানে কর্মপরিকল্পনা উপস্থাপনা করেন ডাঃ তাসনীয়া তারান্নুম। এসময় অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল হুদা, উপজেলা পুষ্টি কর্মকর্তা ডাঃ রুহুল কুদ্দুছ, মাহামায়া ইউপির চেয়ারম্যান গরিবশাহ হোসেন চৌধুরী বাদশা, রাধানগর ইউপির চেয়ারম্যান রবিউল হক মাহবুব, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওঃ আতাউল্লাহ সিফাত, ছাগলনাইয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শেখ কামাল ও মোঃ আবুল হাসান, সহ সভাপতি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি এবিএম নিজাম উদ্দিন, দপ্তর কাজী নুরুল আলম নিলু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ এনায়েত উল্লাহ সোহেল প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET