নজরুল ইসলাম চৌধুরীঃ
“নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও, দুর্নীতি ও বৈষম্যের অবসান কর, সুশাসন ও সমাজতন্ত্রের পথ তৈরি কর” এ স্লোগানককে সামনে রেখে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাগলনাইয়া উপজেলা জাসদের উদ্যোগে আলোচনা সভা ও মশাল মিছিলের আয়োজন করা হয়।

ছাগলনাইয়া উপজেলা জাসদের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন ভুইয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবদুল বারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জাসদের যুগ্ন-সাধারণ সম্পাদক সিরাজ উদ্দৌলা পাটোয়ারী।
বক্তব্য রাখেন, উপজেলা জাসদের কোষাধ্যক্ষ রেজাউল করীম সোহাগ, পৌর জাসদের সভাপতি কাজী মিজানুর রহমান, পাঠাননগর ইউনিয়ন জাসদের আহবায়ক মাহবুবুর রহমান, সাবেক সভাপতি মোঃ আলী, মহামায়া ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভুইয়া।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাসদের দপ্তর সম্পাদক মোঃ ছলিম উল্যাহ ভুইয়া, রাধানগর ইউনিয়ন জাসদের সভাপতি আবদুল্লাহ রিপন, পৌর জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাসদের নারী-পুরুষ সর্বস্তরের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা ডাকবাংলায় আলোচনা সভা শেষে সন্ধ্যায় মশাল মিছিল নিয়ে জাসদের নেতাকর্মীরা পৌর শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে।
Please follow and like us:









