, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • ছাগলনাইয়ায় জাসদের উদ্যোগে সিপাহী জনতার গণ অভ্যুত্থান দিবসে আলোচনা সভা




ছাগলনাইয়ায় জাসদের উদ্যোগে সিপাহী জনতার গণ অভ্যুত্থান দিবসে আলোচনা সভা

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : নভেম্বর ০৭ ২০১৮, ২০:৪১ | 917 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম চৌধুরীঃ
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ছাগলনাইয়া উপজেলা শাখার উদ্যোগে বুধবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা জাসদ কার্যালয়ে সিপাহী জনতার গন অভ্যুত্থান দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠাত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা জাসদের সভাপতি (ভারপ্রাপ্ত) কাজী আবদুল বারী। প্রধান অতিথির বক্তব্যে কাজী আবদুল বারী বলেন,জিয়াউর রহমান ছিলেন বাংলার ২য় মীরজাফর এবং ঠান্ডা মাথার খুনী। তিনি আরো বলেন কর্নেল তাহের গনঅভ্যুর্থানের মাধ্যমে জিয়াউর রহমানকে মুক্ত করে প্রানে বাচিয়ে ছিলেন এবং নিজে না বসে তাকে ক্ষমতায় বসিয়ে ছিলেন। আর সেই জিয়া কর্ণেল তাহেরকে বিনা অপরাধে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করে ছিলেন।
আলোচনা সভায় উপজেলা জাসদের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টুর সভাপতিত্বে  বক্তব্য রাখেন, উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দীন ভুঁইয়া,কোষাধ্যক্ষ রেজাউল করিম সরকার,পৌর জাসদের যুগ্ন সাধারন সম্পাদক আনোয়ার হোসেন,মহামায়া ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক হেলাল উদ্দীন ভুঁইয়া, পাঠান নগর ইউনিয়নের জাসদের আহবায়ক মাহবুবুল হক,
ফেনীজেলা জাসদ ছাত্রলীগের
সাধারন সম্পাদক মিরাজ উদ্দিন হৃদয়।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মহামায়া ইউনিয়ন জাসদের সভাপতি আবদুল হান্নান, শুভপুর ইউনিয়ন জাসদের সভাপতি আবুল বশর মেম্বার, সাধারন সম্পাদক নিজাম উদ্দীন মেম্বার,ও সাংগঠনিক সম্পাদক সিরাজ উদ্দীন, রাধানগর ইউনিয়ন জাসদের সভাপতি আবদুল্লাহ রিপন,সাধারন সম্পাদক নিজাম ইদ্দীন,সহ-সভাপতি আবুল কালাম ও যুগ্নসাধারন সম্পাদক গাজী আহাম্মদ উল্লাহ,পৌর জাসদের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন,উপজেলা জাতীয় নারী জোটের যুগ্ন আহবায়ক মাহমুদা আক্তার ও রাহেলা আক্তার, সদস্য জরিনা আক্তার, পৌর নারী জোটের সাধারন সম্পাদক তাহমিনা আক্তার,পৌর যুবজোটে আহবায়ক আবদুল কাদের। এ ছাড়াও উপজেলা,পৌর ও বিভিন্ন ইউনিয়ন জাসদ,জাতীয় নারীজোট,যুবজোট ও জাসদ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET