, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • ছাগলনাইয়ায় জাসদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন




ছাগলনাইয়ায় জাসদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : অক্টোবর ২৮ ২০১৯, ২২:২৯ | 927 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম চৌধুরীঃ
জাতীয় সমাজতান্ত্রিক দল’র (জাসদ) ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাগলনাইয়া উপজেলা ও পৌর জাসদ’র উদ্যোগে আলোচনা সভা ও মশাল মিছিল’র আয়োজন করা হয়। সোমবার (২৮ অক্টোবর) বিকেল ৪ টায় পৌর শহরের জিরো পয়েন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাসদের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ফেনী-১ আসনের সাংসদ ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক রোকেয়া সোলতানা আন্জু, ফেনী জেলা জাসদের সভাপতি কাজী আবদুল বারী ও সাধারন সম্পাদক আবদুল মমিন মজুমদার বাবুল।  উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন ভূইয়ার সঞ্চালনায় এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া বিআরডিবির চেয়ারম্যান মজিবুর রহমান মুজিব, শুভপুর ইউপির চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ সেলিম, মুক্তিযোদ্ধা আবদুল হাই, রাধানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মান্না, উপজেলা জাসদের সহ-সভাপতি ছালেহা বেগম, সাধারন সম্পাদক সিরাজ উদ্দৌলা পাটোয়ারী, উপজেলা জাসদের অর্থ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগ, দপ্তর সম্পাদক ছলিম উল্যাহ ভূঁইয়া, সদস্য আছমা আক্তার , পৌর জাসদের সভাপতি কাজী মিজানুর রহমান মিলন, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন ,সাংগঠনিক সম্পাদক মামুন মজুমদার,ফেনী জেলা জাসদের নারী বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার, মহামায়া ইউনিয়নের জাসদের সাধারন সম্পাদক হেলাল উদ্দিন উদ্দিন প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET