৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • ছাগলনাইয়ায় টানা তিন দিনে তিন করোনা আক্রান্তে মৃতের দাফন করলো কুইন্স রেসপন্স টিম




ছাগলনাইয়ায় টানা তিন দিনে তিন করোনা আক্রান্তে মৃতের দাফন করলো কুইন্স রেসপন্স টিম

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : এপ্রিল ১৬ ২০২১, ১০:৩৯ | 1001 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গত তিন দিনে ছাগলনাইয়ায় তিন জন করোনা আক্রান্তে মৃতের দাফন সম্পন্ন হয়েছে। এদের সকলেই রাজধানী ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। করোনা ভাইরাসে আক্রান্তে মৃত্যুর খবরে এসব ব্যক্তির স্বজন কিংবা আশপাশের লোকজন লাশ দাফনে ভয় পেয়ে এগিয়ে না এলোও এগিয়ে এসেছে ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান কুইক রেসপন্স টিম।  আজ শুক্রবার (১৬ এপ্রিল) ভোর ৫ টার সময় মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুরে মনোয়ারা বেগম মুন্নি নামক এক নারীর দাফন সম্পন্ন করেছে কুইক রেসপন্স টিম। তিনি পশ্চিম দেবপুর আবুল হাসেম মজুমদারের ভাগনী। করোনায় আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টার সময় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। কুইক রেসপন্স টিমের নেতৃত্বে থাকা কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারী খোকন জানান, এ লাশ দাফনে উপজেলা চেয়ারম্যান কুইক রেসপন্স টিমের সদস্যদের পাশাপাশি সার্বিক সহযোগিতা করেন পুর্ব দেবপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামাল উদ্দিন চৌধুরী।
এরআগে, গত ১৪ এপ্রিল পাঠননগর ইউনিয়নের পুর্ব শিলুয়ায় তিতাস গ্যাস কারওয়ান বাজার শাখার জিএম নজরুল ইসলাম ভূঁইয়া (৫৫) এবং
 ১৫ এপ্রিল পৌর এলাকার হিছাছরায় জনতা ব্যাংকের সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম মজুমদার কিরণের (৬৫) দাফন সম্পন্ন করে উপজেলা চেয়ারম্যান কুইক রেসপন্স টিম।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET