, , ,

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • ছাগলনাইয়ায় নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত অনুদানের চেক বিতরণ




ছাগলনাইয়ায় নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত অনুদানের চেক বিতরণ

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জুলাই ০৬ ২০২০, ১৬:২৮ | 1239 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনাভাইরাস মহামারীর কারনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নন-এমপিও শিক্ষকদের জন্য জন প্রতি ৫ হাজার ও কর্মচারীদের জন্য জন প্রতি ২ হাজার ৫’শ টাকা বরাদ্দ করা হয়। সোমবার (৬ জুলাই) সকাল ১১ টায় ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ৪৭ জন নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে এ অনুদানের চেক বিতরণ সম্পন্ন হয়। এ অনুদানের চেক ছাগলনাইয়া উপজেলার ৩৮ জন শিক্ষক ও ৯ জন কর্মচারীর মাঝে হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের। উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET