
নজরুল ইসলাম চৌধুরীঃ
ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (৩০ অক্টোবর) দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ও মেলার উপলক্ষে নানান আয়োজন করা হয়। এ উপলক্ষে সকল ১০ টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে বর্ণাঢ্য র্যালী শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ এমএম মুর্শেদ পিপিএম, উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার আহম্মদ ভুইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ শাহ আলম, মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গরিবশাহ হোসেন বাদশাহ চৌধুরী, পল্লী বিদ্যুৎ ছাগলনাইয়া জোনাল অফিসের ডিজিএম আবু বকর শিবলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম চৌধুরী, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক মোহাম্মদ রফিক উদ্দিন, সিনিয়র মৎস কর্মকর্তা নজরুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা আলমগীর মিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইব্রাহীম, সমবায় কর্মকর্তা মনছুর আহম্মদ, উপসহকারী প্রকৌশলী জসিম উদ্দিন, পরিসংখ্যান কর্মকর্তা আবু বকর, ছাগলনাইয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল, দপ্তর সম্পাদক কাজী নুরুল আলম নীলু, উপজেলা আ’লীগের সদস্য কফিল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আশিক একরাম রাব্বী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর মোঃ ননী, মুক্তিযোদ্ধা বৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন এতে উপস্থিত ছিলেন।

মেলায় পল্লী বিদ্যুৎ ছাগলনাইয়া জোনাল অফিস, একটি বাড়ী একটি খামার, মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরসহ বিভিন্ন দপ্তরের স্টল বসানো হয়।
বিকেলা ৩ টা থেকে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় গানে নাচে মেতে উঠে উপস্থিত জনতা।
Please follow and like us:









