নজরুল ইসলাম চৌধুরীঃ
রবিবার (০৮ জানুয়ারি) ছাগলনাইয়ায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়াগেছে। দুপুর সোয়া ২ টার সময় উপজেলার রাধানগর ইউপির পশ্চিম মধুগ্রাম এলাকার মৃত গাজী রুহুল আমিনের পুত্র ও ডেনমার্ক বিএনপির সভাপতি গাজী মনিরের ছোট ভাই ঢাকার এক্সপোর্ট ইনপোর্ট ব্যবসায়ী গাজী ফজলুল করিম বুলবুল (৪০) ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সিতাকুন্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। এসময় গাজী ফজলুল করিম বুলবুলের সাথে থাকা তার শেলক মাহমুদুল হাসান (২৫), মামা শশুর মোর্শেদুল আলম (৩২) ও গাড়ী চালক গুরুতর আহত হয়। নিহত বুলবুল ১ ছেলে ও ১ মেয়ের জনক।
অন্যদিকে, উপজেলার ১০ নং ঘোপাল ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন আওয়ামীলীগ’র প্রচার সম্পাদক নুর নবী রাসেল (৩৫) রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের নতুন সমিতি বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় মৃত্যু বরণ করেন। নিহত নুর নবী নিজকুঞ্জরা এলাকার সুলতান আহম্মদের পুত্র। নুর নবী রাসেল ২ ছেলে ও ১ পুত্র সন্তানের জনক।
একই দিন ছাগলনাইয়া উপজেলায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুই জনের মর্মান্তিক মৃত্যুতে উপজেলায় শোকের ছায়া নেমে আসে।
Please follow and like us:









