ছাগলনাইয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে উপজেলা পর্যায়ে “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (১১ জানুয়ারী) সকাল ১০ টায় সকল শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে বিশাল এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স আঙ্গিনায় “বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন” শীর্ষক এক আলোচনা সভা ও বঙ্গবন্ধুর জীবনভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্বে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়া, ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার, ইভেন্ট ম্যানেজম্যান্ট কোম্পানী ওয়ান মোর জিরো কমিউনিটি’র প্রতিনিধি ইস্তিয়াক হালিম রেজা।

এসময় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী সহ সকল শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। বিকেলে শিশু কিশোরদের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাতে ঢাকায় আয়োজিত “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” এর মূল কনসার্ট স্যাটেলাইটের মাধ্যমে এলইডি পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানের শেষাংশে উপজেলা পরিষদ আঙ্গিনায় আতশবাজি প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।








