, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মুজিব বর্ষ
  • ছাগলনাইয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ক্ষণগণনা কার্যক্রম’র উদ্বোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত




ছাগলনাইয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ক্ষণগণনা কার্যক্রম’র উদ্বোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জানুয়ারি ১০ ২০২০, ১৯:৩২ | 1235 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়া উপজেলা প্রশাসন’র আয়োজনে ও উপজেলা পরিষদ’র সহযোগিতায় ছাগলনাইয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ক্ষণগণনা কার্যক্রম’র উদ্বোধন ও মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার (১০ জানুয়ারী) বিকেল ৪ টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ সহ সম্পুর্ণ অনুষ্ঠানটি শ্রদ্ধার সাথে উপভোগ করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ক্ষণগণনা কার্যক্রমের উদ্বোধন করা হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়া, পৌর মেয়র এম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, গরিবশাহ হোসেন চৌধুরী বাদশা, আজিজুল হক মানিক, আবদুল্লাহ সেলিম। এসময় বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকল শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET