১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ছাগলনাইয়ায় মাদক পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জুন ২৬ ২০১৯, ১৬:০৭ | 1582 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম চৌধুরীঃ
“সুস্বাস্থ্যই সুবিচার, মাদক মুক্তির অঙ্গীকার” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৬ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার শাহিদা ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম’র সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হোসেন পাটোয়ারী, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার আহম্মদ ভুইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন। এসময় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া এর সভাপতি কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারী খোকন, সাধারণ সম্পাদক মোঃ এনায়েত উল্যাহ সোহেল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক  শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও শাহিদা ফাতেমা চৌধুরী উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্শেদ অনুযায়ী আমরা মাদকের বিরুদ্ধে কাজ করছি। তিনি বলেন, মাদক হলো এ প্রকার বিষ, এটি কোনো খাবার নয়। মাদক একজন ব্যক্তির শরীরের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ ধংস করে দেয়। জীবনে যদি একটি বারের জন্য চিগারেটে টান দিয়ে থাকো সেটি যেনো জীবনের শেষ টান হয়। তিনি আরো বলেন, চিগারেট খেয়ে হিরো হওয়া যায়না। যোগ্যতা অর্জনের মাধ্যমে হিরো হওয়া সম্ভব। তিনি শিক্ষার্থীদের বলেন, মাদক মুক্ত থেকে সুস্বাস্থ্য ও নৈতিক চরিত্রের অধিকারী হয়ে একজন ভালো মানুষ হয়ে দেশে সেবায় নিজেকে নিয়োজিত রাখবে তোমরা।
বিশেষ অতিথির বক্তব্যে এসি ল্যান্ড মোহাম্মদ হোসেন পাটোয়ারী বলেন, মাদকের বিরুদ্ধে প্রধান মন্ত্রী যুদ্ধ ঘোষণা করেছেন। মাদক থেকে আমরা সবাই বিরত থাকব। তিনি শিক্ষার্থীদের বলেন, পড়ালিখার পাশাপাশি  সামাজিক কার্যক্রমে নিজেকে নিয়োজিত রাখতে পারলে মাদক থেকেও তোমরা বিরত থাকতে পারবে।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ্ উদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, মাদক আমাদের সমাজকে ধংস করে দিচ্ছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স অবস্থানে রয়েছি। মাদকের সাথে জড়িতদের কোনো ছাড় দেয়া হবেনা। মাদকের অবস্থান ছাগলনাইয়ায় থাকবেনা। এসময় তিনি বলেন, মাদকের বিষয়ে আমার যদি কোনো ত্রুটি আপনার দেখতে পান তাহলে আমাকে বলবেন আপনি শুধু মাইকে বড় বড় কথা বলতে পারেন কুন্তু কার্যত বিপরীত। যদি এমন কোনো অভিযোগ আমার বিরুদ্ধে কেউ দিতে পারেব তাহলে সেদিনই আমি ছাগলনাইয়া ছেড়ে চলে যাবো  তিনি বলেন, মাদকসেবী, মাদক ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদের আমরা ঘৃণা করি। এদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET