ফেনীর ছাগলনাইয়ায় দুই সিএনজি অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে ননদ ও ভাবী গুরুতর আহত হয়। ঘটনাটি ঘটেছে ছাগলনাইয়া- মুহুরীগঞ্জ সড়কের নাছির গ্রাম রাস্তার মাথা নামক স্থানে। আহতরা হলেন, ফেনীর গোবিন্দপুর এলাকার মোঃ সফি উল্লাহর স্ত্রী বিবি খোদেজা (৪৮) ও তার ননদ ছাগলনাইয়ার নিজপানুয়া গ্রামের মোঃ ইলিয়াছ হোসেনের স্ত্রী শামীমা আক্তার (৩৫) । মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে বলে জানান প্রত্যক্ষদর্শী বঙ্গবন্ধু বøাড ব্যাংক ছাগলনাইয়া এর সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ এনায়েত উল্যাহ সোহেল। প্রত্যক্ষদর্শী এনায়েত উল্যাহ সোহেল জানায়, মুখোমুখী দুই সিএনজি গাড়ীর সংঘর্ষে একটি সিএনজি রাস্তার পাশের জমিতে উল্টে পড়ে এবং অন্যটি রাস্তার পাশে উল্টে পড়ে। এসময় ননদ ভাবী গুরুতর আহত হয় এবং অজ্ঞাত তিন পুরুষও আহত হয়। পরে প্রত্যক্ষদর্শী এনায়েত উল্যাহ সোহেল আহত দুই নারীকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।









