ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শনিবার (৭ মার্চ) সকালে ৭ই মার্চের মহাকাব্য এখন “বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য” শীর্ষক এক আলোচনা সভা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াছ হোসেন সোহাগ। ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ জাকির হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ সম্বলিত বক্তব্য প্রদান করে ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র মেহরাজ হোসেন। এসময় সাংবাদিক ও শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।








